মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
চ্যাম্পিয়ন বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে দিয়েছেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তাররা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে গেল বাংলাদেশের মেয়েরা।
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মাঝে অনেকটা উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ক্রিকেট মাঠে ভারতের বিপক্ষে যে কোনো ম্যাচই বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুট অক্ষুণ্ণ রাখল বাংলাদেশ দল।
অবশেষে দীর্ঘ নাটকীয়তার পর সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বাংলাদেশ-ভারতকে। টাইব্রেকারে ১১-১১ শটেও খেলায় মীমাংসা না আসায় টসের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতে জিতে সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের উল্লাসে মাতে ভারত।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল।বাছাই পর্বের ফাইনালে বাংলাদেশ ৭ রানে হারিয়েছে আয়ারল্যান্ড নারী দলকে। বাছাই পর্বে চ্যাম্পিয়নের তকমা নিয়ে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ^কাপে খেলবে নিগার-সালমারা। ফাইনালে উঠে আগেই আগামী বছরের বিশ^কাপে খেলা নিশ্চিত করেছিলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড।